রিক্রূটিং এজেন্সি লাইসেন্স প্রসেসিং – Farhan & Company Limited
বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমশক্তি রপ্তানি

রিক্রূটিং এজেন্সি লাইসেন্স প্রসেসিং

রিক্রূটিং এজেন্সি দেশের মানুষকে বিদেশে কর্ম-সংস্থানের ব্যাপারে সাহায্য করে থাকে। সহজ কথায়, বিদেশে শ্রমশক্তি (Manpower) রপ্তানি করে থাকে।

রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রদান সংক্রান্ত বিষয়গুলো সাধারনত প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে হয়ে থাকে। এই লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া বেশ জটিল এবং নানান ধরনের ডকুমেন্টস এর দরকার হয়।

রিক্রূটিং এজেন্সি লাইসেন্স প্রসেসিং করতে ফারহান এন্ড কোম্পানি লিমিটেড-এর সেবা গ্রহণ করে খুব সহজে ঘরে বসেই সকল তথ্যাদি প্রস্তুত করতে পারবেন। আপনার পক্ষ হয়ে আমরা যাবতীয় কার্যক্রম সম্পন্নে কাজ করবো।

লাইসেন্স প্রসেসিং এ যা যা প্রয়োজন

আবেদন ফর্মের সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্টস বা প্রয়োজনীয় কাগজপত্রের দরকার হয়। আবেদনকারীর ব্যবসায়িক ধরন অনুযায়ী সেগুলো নিচে দেওয়া হলো:

কোম্পানির ধরন অনুযায়ী ডকুমেন্টস

লিমিটেড কোম্পানি হলে

উক্ত কোম্পানির আর্টিকেল অফ এ্যাসোসিয়েশন (Article of Association) এর সার্টিফাইড কপি।

পার্টনারশিপ ব্যবসা হলে

পার্টনারশিপ ডিড (Partnership Deed) বা অংশীদারি চুক্তিনামার কপি।

একক মালিকানা হলে

বিনিয়োগকৃত মূলধনের পরিমান, ব্যবসায়িক পরিকল্পনা (Business Plan) ও কর্মসূচির বিস্তারিত বিবরণ।

বেসিক ডকুমেন্টস

হালনাগাদ ট্রেড লাইসেন্স, TIN সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ণ এর সত্যায়িত কপি।

আর্থিক সক্ষমতা

স্বনামধন্য যেকোনো ব্যাংক থেকে ইস্যুকৃত ব্যাংক সলভেন্সি (Bank Solvency) সার্টিফিকেট।

পুলিশ ক্লিয়ারেন্স

পরিচালক বা মালিকের নামে ইস্যুকৃত হালনাগাদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

অঙ্গিকার নামা

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত ফর্ম্যাটে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকার নামা।

আপনার রিক্রূটিং এজেন্সি প্রস্তুত করতে চান?

রিক্রূটিং এজেন্সির লাইসেন্সের এই জটিল প্রক্রিয়া নিয়ে আর চিন্তা নেই। আজই ফারহান এন্ড কোম্পানি লিমিটেড-এর সাথে যোগাযোগ করুন এবং আমাদের অভিজ্ঞ টিমের মাধ্যমে ঘরে বসেই আপনার লাইসেন্স প্রসেসিং সম্পন্ন করুন।