ইমপোর্ট-এক্সপোর্ট
লাইসেন্স প্রসেসিং
আমদানী ও রপ্তানি ব্যবস্থা একটি লাভ জনক ব্যাবসা। দেশের বাহির থেকে পণ্য এনে দেশে বাজারজাত করতে চাইলে Import Registration Certificate বা আমদানী সনদপত্র প্রয়োজন। এটিকে IRC বা Import License-ও বলা হয়। অন্যদিকে দেশ থেকে পণ্য রপ্তানী করতে চাইলে Export Registration Certificate বা রপ্তানী সনদপত্র প্রয়োজন। এটিকে ERC বা Export License-ও বলা হয়।
Export (ERC): এক্সপোর্ট লাইসেন্সের কোন লিমিট নাই। একটি লাইসেন্স দিয়ে সারা বছর যে কোন পরিমাণ পণ্য রপ্তানি করা যাবে। বাংলাদেশ সরকার দেশীয় পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে শুল্ক হ্রাস সহ নানা সুযোগ সুবিধা দিয়ে থাকে।
Import (IRC): ইমপোর্ট লাইসেন্সের আমদানী সীমা রয়েছে। বছরে যে পরিমাণ আমদানী করবেন, সেই পরিমাণ লিমিটের লাইসেন্স নিতে হবে। সীমা অতিক্রম করলে তা পুনরায় ফি জমা দিয়ে বাড়ানো যায়।
লাইসেন্স করতে যা যা ডকুমেন্টস প্রয়োজন
১. ট্রেড লাইসেন্স
ট্রেড লাইসেন্সে ব্যবসার ধরণ অবশ্যই “আমদানী-রপ্তানী” উল্লেখ থাকতে হবে এবং ব্যাংক ঠিকানার সাথে ট্রেড লাইসেন্সের ঠিকানার মিল থাকতে হবে।
২. মেম্বারশিপ সার্টিফিকেট
চেম্বার অফ কমার্স অথবা ব্যবসা সংশ্লিষ্ট কোন স্বীকৃত ট্রেড এসোসিয়েশনের মেম্বারশিপ সার্টিফিকেট।
৩. ব্যক্তি মালিকানা হলে
- মালিকের eTIN
- ছবি (Photo)
- NID কপি
- VAT সার্টিফিকেট
- Last Year Income Tax Acknowledgment
৪. লিমিটেড Company হলে
প্রতিষ্ঠানের: eTIN, VAT, Last Yr Tax Acknowledgment, RJSC certificate, Form XII.
পরিচালক/এমডির: ছবি, eTIN, NID, Address.
৫. পার্টনারশিপ ফার্ম হলে
ফার্মের: এগ্রিমেন্ট কপি, eTIN, VAT, Tax Ack.
সকল পার্টনারের: ছবি, eTIN, NID, Address.
৬. ব্যাংক সলভেন্সি
স্বনামধন্য যেকোনো ব্যাংক থেকে ইস্যুকৃত ব্যাংক সলভেন্সি (Bank Solvency) সার্টিফিকেট।
৭. ভ্যাট বা বিন সার্টিফিকেট
প্রতিষ্ঠানের নামে ইস্যুকৃত হালনাগাদ VAT (Value Added Tax) অথবা BIN (Business Identification Number) সার্টিফিকেট।
IRC ও ERC লাইসেন্স করার খরচ
লাইসেন্সের ধরণ অনুযায়ী ফি এবং খরচের বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো
ERC আনলিমিটেড
এক্সপোর্ট লাইসেন্স (কোনো লিমিট নেই)
নতুন ERC তৈরির খরচ:
- Govt. fee: ১০,০০০ ৳
- VAT: ১,৫০০ ৳
- Book fee: ১,০০০ ৳
- Our fee (সার্ভিস চার্জ): ৭,০০০ ৳
নবায়ন খরচ (প্রতি বছর):
- Govt. fee: ৭,০০০ ৳
- VAT: ১,০৫০ ৳
- Our fee: ৭,০০০ ৳
IRC ধরণ-১
আমদানী লিমিট ১ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত (বার্ষিক)
নতুন IRC তৈরির খরচ:
- Govt. fee: ৫,০০০ ৳
- VAT: ৭৫০ ৳
- Book fee: ১,০০০ ৳
- Our fee (সার্ভিস চার্জ): ৫,০০০ ৳
নবায়ন খরচ (প্রতি বছর):
- Govt. fee: ৩,০০০ ৳
- VAT: ৩০০ ৳
- Our fee: ৩,০০০ ৳
শিল্প IRC (Industrial IRC) এর ক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য:
শিল্প IRC এর ক্ষেত্রে সরকারী ফি উপরের মতোই একই থাকবে, কিন্তু আমাদের ফি (Our Fee) উপরের বর্ণিত ফি এর সাথে অতিরিক্ত আরও ১৫,০০০ টাকা যোগ হবে। বাকিগুলো আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আপনার ব্যবসা গ্লোবাল করতে প্রস্তুত?
আজই আপনার ইমপোর্ট অথবা এক্সপোর্ট লাইসেন্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের এক্সপার্ট টিম দ্রুততম সময়ে আপনার লাইসেন্স প্রসেস করে দেবে।