বিজনেস / হোম লোন প্রসেসিং
সাধ থাকলেও পর্যাপ্ত সামর্থ্য থাকে না বলে জমি বা ফ্ল্যাট কেনার সময় অনেকেই লোন নিয়ে থাকেন। আবার ব্যবসা শুরু করতে বা চলতি ব্যবসায় অর্থাভাব দূর করতেও ব্যাংক লোনের প্রয়োজন হয়।
কিন্তু চাইলেই আপনাকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান লোন দেবে না। কিছু নির্দিষ্ট নিয়মনীতি মেনে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোয় আবেদন করতে হয়।
বিজনেস ও হোম লোন প্রসেসিং এ ফারহান এন্ড কোম্পানি লিমিটেড এক বিশ্বস্ত নাম। নির্দিষ্ট ফি বা চুক্তিতে আমাদের কাছে খুব সহজেই সকল লোনের প্রসেসিং করতে পারবেন।
আমাদের লোন প্রসেসিং সেবাসমূহ
হোম লোন প্রসেসিং
আপনি যে জমি বা ফ্ল্যাট ক্রয় করেছেন, সেটার দলিল কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে জমা রেখে নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে ঋণ নিতে পারেন। এই অর্থ দিয়ে দ্রুত বাড়ি তৈরির কাজ সেরে ফেলতে পারেন।
- সহজ কিস্তিতে পরিশোধের সুবিধা
- সুদাসলে পরিশোধের পর দলিল ফেরত
বিজনেস লোন প্রসেসিং
নতুন কোন ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা ব্যবসা চালাতে গিয়ে অর্থাভাবে পড়েছেন? এক্ষেত্রে ব্যাংক হতে পারে উপযুক্ত একটি অর্থায়নের উৎস।
- ব্যবসায়িক সম্প্রসারণের জন্য মূলধন
- চলতি মূলধন (Working Capital) সুবিধা
কেন আমাদের মাধ্যমে লোন প্রসেসিং করবেন?
সঠিক তথ্য জানা না থাকার কারণে অনেকেই জানেন না কোন জায়গা বা ব্যাংক থেকে ঋণটা নেবেন বা যে ব্যাংক থেকে ঋণ নিতে চান তাদের দেয়া ঋণ আপনার প্রয়োজন মেটাতে পারবে কিনা। ব্যাংকগুলো বিভিন্ন যাচাই-বাছাই করে যদি আপনাকে যোগ্য মনে করে, তবেই ঋণ প্রদান করে।
আমাদের এক্সপার্ট সাপোর্ট
আমরা আপনার আর্থিক অবস্থা ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে সবচেয়ে উপযুক্ত ব্যাংক এবং লোনের স্কিম নির্বাচন করতে সাহায্য করি। আবেদন থেকে শুরু করে লোন অনুমোদন পর্যন্ত সম্পূর্ণ ডকুমেন্টেশন আমরা নিখুঁতভাবে প্রসেস করি।
নির্ভুল আবেদন
ব্যাংকের চাহিদামতো সঠিক ডকুমেন্টেশন
সঠিক ব্যাংক নির্বাচন
আপনার প্রয়োজন অনুযায়ী সেরা অপশন
সময় সাশ্রয়
দ্রুততম সময়ে লোন প্রসেসিং সুবিধা
চুক্তিভিত্তিক কাজ
স্বচ্ছ প্রক্রিয়া ও নির্দিষ্ট ফি
আপনার স্বপ্ন পূরণে আমরা আছি পাশে
বিজনেস কিংবা হোম লোনের জটিল প্রক্রিয়া নিয়ে আর চিন্তা নেই। আজই ফারহান এন্ড কোম্পানি লিমিটেড-এর সাথে যোগাযোগ করুন এবং আপনার লোন প্রসেসিং এর দায়িত্ব আমাদের অভিজ্ঞ টিমের ওপর ছেড়ে দিন।